ফারুকীর স্ট্যাটাস: "ন্যায়বিচারই জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে"
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার প্রক্রিয়া চলছে। এই রায় পড়ার আগেই, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, যা বেশ আলোচনা সৃষ্টি করেছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি তার ফেসবুকে লিখেছেন, "টিভিতে দেখতে পেলাম জুলাইয়ে আহতরা কাঁধে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ লেখা স্কার্ফ পড়েছে এবং ধীর পায়ে ট্রাইব্যুনালে ঢুকছে।" তিনি আরও যোগ করেন, "শহীদদের বাড়ি বাড়ি গিয়ে রিপোর্ট করছে রিপোর্টাররা। বেশিরভাগ পরিবারের সদস্যরা এখনো সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের মুখে একটাই কথা—‘বিচার চাই’।"
ফারুকী তার স্ট্যাটাসে বলেন, "দুই বোন মিম-মিতুর কাঁধে শহীদ রাব্বির লাশ। প্রতিটা শহীদের পরিবারের কাঁধে তাদের প্রিয়জনের লাশ। আর বাংলাদেশের কাঁধে ন্যায়বিচারের ভার। ন্যায়বিচারই একটা জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে, হিলিং করতে পারে আমাদের গভীর ক্ষতের।"
এই মন্তব্যের মাধ্যমে ফারুকী শুধু জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেছেন, বরং ন্যায়বিচারের প্রয়োজনীয়তা ও তার শারীরিক-মানসিক প্রভাবকেও তুলে ধরেছেন। তার মতে, বিচার হলে তা দেশের জনগণের মধ্যে ট্রমা কাটাতে এবং শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
এদিকে, আজকের রায় ঘোষণার দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি মামুন, যিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তবে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থন করতে পারেননি।
মামলার শুনানি চলাকালীন, রাষ্ট্রপক্ষ বারবার অভিযোগ করেছে যে, শেখ হাসিনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থান এবং তার সঙ্গে সম্পর্কিত সব ধরনের মানবতাবিরোধী অপরাধের মাস্টারমাইন্ড—পরিকল্পনাকারী এবং সর্বোচ্চ নির্দেশদাতা।
মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্ট
বাংলাদেশ টেলিভিশন
ইউনাইটেড নিউজ বাংলাদেশ
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |